ইংলিশে দুর্বলদের জন্য - English Therapy
একদম জিরো লেভেল থেকে স্পোকেন, রাইটিং, প্রনানসিয়েশন ও ভোকাবুলারি ইম্প্রুভ করার ফুল কোর্স!
লেখক: সাইফুল ইসলাম
Topic: শুদ্ধ উচ্চারণের ম্যাজিক (পর্ব: ০১)
প্রথম ক্লাসে আমরা Alphabet এর সঠিক উচ্চারণ শিখেছি। এখন শিখবো শুদ্ধ উচ্চারণের কিছু ম্যাজিক রুলস! যে রুলসগুলো বুঝে ভালোভাবে আয়ত্ব করলেই আমাদের উচ্চারণ অনেক সুন্দর হবে, ইনশাআল্লাহ।
01. P এর উচ্চারণ এতদিন যেখানে আমরা 'প' এর মত উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় 'ফ' এর মত উচ্চারণ করবো। যেমন: Pen (ফেন), Pay (ফেই) ইত্যাদি।
02. T এর উচ্চারণ এতদিন যেখানে আমরা 'ট' এর মত উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় 'ঠ' এর মত উচ্চারণ করবো। যেমন: Ten (ঠেন), Time (ঠাইম) ইত্যাদি। ** কিন্তু T এর উচ্চারণ যদি 'থ' এর মত হয় তাহলে 'ঠ' হবে না, 'থ' ই থাকবে। যেমন: Thanks (থ্যাংক্স), Think (থিংক), Thin (থিন) ইত্যাদি।
03. C,K,Q এর উচ্চারণ এতদিন যেখানে আমরা 'ক' এর মত উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় 'খ' এর মত উচ্চারণ করবো। যেমন: Can (খ্যান), King (খিং) ইত্যাদি। ** যদি C এর উচ্চারণ 'চ' বা 'ছ' এর মত হয় সেক্ষেত্রে উচ্চারণে কোন পরিবর্তন হবে না। যেমন: City (সিঠি), Civil (সিভিল) ইত্যাদি। 04. S এরপরে যদি p, t, c, k, q থাকে তবে উচ্চারণের কোন পরিবর্তন হবে না। যেমন: Kill (খিল) কিন্তু Skill (স্কিল) Pot (ফঠ) কিন্তু Spot (স্পঠ) Tudent (ঠুডেণ্ঠ) কিন্তু Student (স্টুডেণ্ঠ)

Comments
Post a Comment